২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ১০ হাজার ইউরোসহ একজন গ্রেপ্তার

মাগুরা শহরের ভায়না মোড় থেকে রোববার ১০ হাজার ইউরোসহ আকরামুজ্জামান খান খোকন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা থেকে বেনাপোলগামী রুমা পরিবহনের বাস থেকে তাকে আটক করা হয়। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেওপাড়া গ্রামের বাসিন্দা খোকন এ মুদ্রা ভারতে পাচারের জন্য বেনাপোল যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

মাগুরা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরা শহরের ভায়না মোড় থেকে রোববার ১০ হাজার ইউরোসহ আকরামুজ্জামান খান খোকন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা থেকে বেনাপোলগামী রুমা পরিবহনের বাস থেকে তাকে আটক করা হয়। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেওপাড়া গ্রামের বাসিন্দা খোকন এ মুদ্রা ভারতে পাচারের জন্য বেনাপোল যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিয়া জানান, ভায়না মোড়ে বাসে তল্লাশি করে খোকনকে ইউরোসহ আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ ইউরো মূল্যমানের ১১২টি এবং ১০০ ইউরো মূল্যমানের ৪৪টি নোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৯ ঘ.