ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কয়েকজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
অব্দুর রহিম ও রেজ্জাকুল হায়দার চৌধুরীকে শনিবার রাত ৯টা ৪০ মিনিটে দামপাড়া সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয় ।
চট্টগ্রাম সিআইডির বিশেষ সুপার মো. মুসলিম জানান, রোববার সকালে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হবে।
এ সময় তাদের রিমান্ডের নেওয়ার আবেদন জানানো হতে পারে বলেও জানান তিনি।
তাদের একজনকে গ্রেপ্তার করা হয় রাজধানীর ওল্ড ডিওএইচএস এবং আরেকজনকে গ্রেপ্তার করা হয় ধানমণ্ডি থেকে।
গ্রেপ্তারকৃত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সাবেক পরিচালক (নিরাপত্তা) অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবউদ্দিন আহমদ শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন তিনি। হাকিম আবু হান্নান তার জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
সিআইডি'র এক কর্মকর্তা জানান, জবানবন্দিতে আব্দুর রহিম ও রেজ্জাকুল হায়দারের সংশি
bdnews24