সুনামগঞ্জ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রমোদ মানকিন।
তিনি বলেন, "চুক্তি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।"
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা মিশন উচ্চবিদ্যালয়ে সিলেট শাখা বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ও স্থানীয় গারো আদিবাসীদের দেওয়া সংবর্ধনার জবাবে সাংসদ প্রমোদ এ কথা বলেন।
তিনি বলেন, "চারদলীয় জোট সরকার পার্বত্য শান্তি চুক্তিবিরোধী ছিল। তারা শান্তি চুক্তিতে বিশ্বাস করত না।"
বাগাছাস'র সিলেট বিভাগীয় সভাপতি মাইকেল দান্ডালির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্রাইবাল এসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি তপন মারাক, সাধারণ সম্পাদক কেনিউসি সাদিগো, অধ্যাপক রেমন্ড আরেং, ডা. অনিসিং সাংমা, বাগাছাসের কেন্দ্রীয় সভাপতি অসীম দিও, মিশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রোজারিও, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গণি ও বাগাছাসের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জনি দিব্রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24