২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানি রোধে নীতিমালা করে দিয়েছে হাইকোর্ট

যৌন হয়রানি রোধে একটি নীতিমালা করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার এক রায়ে আদালত বলেছে, এ সম্পর্কিত কোনো আইন না হওয়া পর্যন্ত এই নীতিমালা বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 08:29 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানি রোধে একটি নীতিমালা করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার এক রায়ে আদালত বলেছে, এ সম্পর্কিত কোনো আইন না হওয়া পর্যন্ত এই নীতিমালা বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চ বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়। রায়ের পর রিটকারীর পক্ষে আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ বলেন,"নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন নিপীড়নের অভিযোগ এলে একটি কমিটি গঠন করে দিতে হবে। এ কমিটিতে বেশি সংখ্যক নারী সদস্য থাকতে হবে। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত অভিযোগকারী ও অভিযুক্তর পরিচয় প্রকাশ করা যাবে না।" মেয়েদের উত্যক্ত করা, তাকিয়ে থাকা, ই-মেইল বা ফোনে বিরক্ত করা, রাস্তায় অচেনা কাউকে 'সুন্দরী' বলা এসব যৌন হয়রানির মধ্যে পড়বে বলে আদালত রায় দিয়েছে। রিটকারী বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, হাইকোর্ট কর্ম ও শিক্ষাক্ষেত্রে কিশোরী, তরুণী ও মহিলাদের নিপীড়ন রোধে নীতিমালা করে যুগান্তকারী রায় দিয়েছে। ২০০৮ সালের ৭ আগস্ট হাইকোর্ট সালমা আলীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অভিন্ন যৌন নিপীড়ন বিধিমালা প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের প্রতি রুল জারি করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/এসকে/১৫৪৪ঘ.