ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বেসরকারি ব্যাংকে চেয়ারম্যান ও পরিচালকরা ব্যাংকের দৈনন্দিন কাজে অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন গভর্নর আতিউর রহমান।
বুধবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে (ব্যাংকার্স বৈঠক) এ অভিযোগ করেন নতুন গভর্নর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, "চেয়ারম্যান ও পরিচালকরা কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করছে এবং অনেক ক্ষেত্রে প্রধান নির্বাহীর অনুরূপ দায়িত্ব পালন করছে। এটি কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে প্রধান নির্বাহীর অসহায়ত্বের কোনো কারণ নেই। কেননা, ব্যাংক কোম্পানি আইনে তার (প্রধান নির্বাহী) চাকুরির নিরাপত্তা বিধান করা হয়েছে। কাজেই চেয়ারম্যান ও পরিচালকদের অযাচিত হস্তক্ষেপ রোধ করা অবশ্য প্রয়োজন এবং এক্ষেত্রে প্রধান নির্বাহীরও ভূমিকা রয়েছে।"
তিনি বলেন, "আমরা (কেন্দ্রীয় ব্যাংক) উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি কোনো কোনো ব্যাংকে দায়িত্ব পালনে আমাদের নির্দেশনা সম্পূর্ণ উপেক্ষিত হচ্ছে।"
বৈঠক শেষে আতিউর রহমানকে এবিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি সাংবাদিকদের বলেন, "ব্যাংক কোম্পানি আইনে বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও প্রধান নির্বাহীদের কার কি দায়িত্ব তা সুনির্দিষ্টভাবে বলা রয়েছে। এ বিষয়টিই প্রধান নির্বাহীদের স্মরণ করিয়ে দেয়া হয়েছে।
ওদিকে বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও প্রধান নির্বাহীরা কেন্দ্রীয় ব্যাংকের বিধিবিধান মানছে না বলে মঙ্গলবার এক সার্কুলার জারি করে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
ওই সার্কুলারে ২০০৩ সালে বিআরপিডি থেকে বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও প্রধান নির্বাহীদের দায়-দায়িত্ব ও জবাবদিহিতা বিষয়ক একটি সার্কুলারের কথা উল্লেখ করে বলা হয়, সা
bdnews24