২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় দণ্ডপ্রাপ্ত সাইফুর পুত্র নাসের খালাস

চাঁদাবাজি মামলায় নয় বছরের দন্ডপ্রাপ্ত সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের পুত্র নাসের রহমানকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চাঁদাবাজি মামলায় নয় বছরের দন্ডপ্রাপ্ত সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের পুত্র নাসের রহমানকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট। একই মামলায় পাঁচ বছরের কারাদন্ডপ্রাপ্ত দুই প্রকৌশলী আবদুল খালেক ও শফিকুল ইসলামকেও খালাস দিয়েছে আদালত। ২০০৭ সালের ১৭ ফেব্র"য়ারী সিলেটের কোতোয়ালী থানায় ঠিকাদার নুরুজ্জামান নাসের রহমান ও দুই প্রকৌশলীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। মামলায় তাদের বিরুদ্ধে দুই কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়। ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওই মামলায় সাবেক বিএনপি সাংসদ নাসের রহমানকে নয় বছর এবং দুই প্রকৌশলী আবদুল খালেক ও শফিকুল ইসলামকে পাঁচ বছরের কারাদন্ড দেন। ওই বছরই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল দায়ের করেন। বুধবার বিচারপতি মো. আরায়েসউদ্দিন ও বিচারপতি মো. আবু তারিকের হাইকোর্ট বেঞ্চ নাসের ও দুই প্রকৌশলীর আপিল আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেয়। আদেশের পর নাসের রহমানের কৌসুলি ব্যারিস্টার রেহান হোসেন সাংবাদিকদের বলেন, নাসের রহমান এবং দুই প্রকৌশলী আবদুল খালেক ও শফিকুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট। এ মামলায় তাদেরকে হাইকোর্ট ইতোপূর্বে জামিন দিয়েছিল। আপিল আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেহান হোসেন। সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজারুল হক সাগর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৮৫০ ঘ.