ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার জীবন ও কর্মের ওপর স্মারক গ্রন্থ প্রকাশ করবে আওয়ামী লীগ।
মঙ্গলবার দলের তথ্য ও গবেষণা সম্পাদক নুহ-উল আলম লেনিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্মারক গ্রন্থের জন্য রাজনীতিবিদ, প্রয়াত ওয়াজেদ মিয়ার সতীর্থ, সহকর্মী, বিজ্ঞানীসহ তার ঘনিষ্ঠজনদের কাছ থেকে লেখা আহবান করা হয়েছে। আগামী ৩১ মে'র মধ্যে দলের তথ্য ও গবেষণা সম্পাদক বরাবর লেখা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০২৩ ঘ.
bdnews24