ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝড়ে মুন্সীগঞ্জের মাওয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং ফেরি স্বল্পতার কারণে দুটি ফেরি ঘাটেই মঙ্গলবার তীব্র যানজট সৃষ্টি হয়।
সোমবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে মাওয়ার ১ ও ২ নম্বর এবং ওপারের মাদারীপুরের কাওড়াকান্দির ৩ নম্বর ঘাট ক্ষতিগ্রস্ত হয়। মাওয়ায় বিকন বাতি ও মার্কারও ক্ষতিগ্রস্ত হয়। এগুলো মেরামতের পর মঙ্গলবার ফেরি চলাচল আবার স্বাভাবিক হলেও ফেরি কম থাকায় যানবাহন পারে বিলম্ব হচ্ছে। ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
অপরদিকে ঝড়ে দৌলতদিয়া ঘাটের একটি পন্টুন নষ্ট হয়ে যাওয়ায় ওই ঘাটেও ফেরি চলাচল বিঘি
bdnews24