২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ দিদার হোসেন (৩২) মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সোমবার টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় গ্রামে ভুতু হালাদার ও উলু খানের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে আহত হন ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

মুন্সীগঞ্জ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ দিদার হোসেন (৩২) মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সোমবার টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় গ্রামে ভুতু হালাদার ও উলু খানের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে আহত হন ১২ জন। দিদার উপজেলার মূলচরের লাল মিয়া শেখের ছেলে। তিনি দিঘিরপাড় বাজারে শ্রমিকের কাজ করতেন। তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকাল পৌনে ৫টায় লাশ নিয়ে উলু খানের লোকজন মিছিল বের করে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, উলু খানের লোকজন দোকান পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, উলু খান ও ভুতু হালদারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। বিগত উপজেলা চেয়ারম্যান নির্বাচনের সময় সে বিরোধী আরও তীব্র হয়। তারই ধারাবাহিকতায় সোমবারের ঘটনা। পুলিশ সুপার সফিকুল ইসলাম জানান, এ সংঘর্ষের ঘটনা রাজনৈতিক নয়, পারিবারিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১১ ঘ.