ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম মোমিনের চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু হতে যাচ্ছে।
আগামী ২৫ মে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। বিচারক এএনএম বশিরউল্লাহ মামলাটির বিচার করবেন।
২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে মোমিনকে তাদের কাফরুলের বাসার কাছে গুলি করে হত্যা করা হয়।
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে এই অভিযোগে মোমিনের বাবা আ. রাজ্জাক মতিঝিল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওসি রফিককে তদন্ত সংস্থা বার বার মামলা থেকে অব্যাহতি দিলেও বাদীপক্ষের আবেদনে বিচার বিভাগীয় তদন্ত হয়। তদন্তে মোমিন হত্যাকাণ্ডে রফিকের স
bdnews24