কিশোরগঞ্জ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া নামক স্থানে মঙ্গলবার বাস চাপায় সোনিয়া (১১) নামের একটি শিশু মারা গেছে।
স্থানীয় জনতা চালক শামসুল হকসহ বাসটি আটক করে পুলিশে সোপর্দ করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাতায়াত পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় সোনিয়া।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৬২৯ ঘ.
bdnews24