২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধিভঙ্গের দায়ে জামালপুরে আইন সচিবসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নিয়োগ প্রক্রিয়ায় 'বিধিভঙ্গ ও অনিয়মের' অভিযোগে আইন সচিব ও জামালপুরের জেলা প্রশাসকসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে একটি আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 06:03 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

জামালপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -নিয়োগ প্রক্রিয়ায় 'বিধিভঙ্গ ও অনিয়মের' অভিযোগে আইন সচিব ও জামালপুরের জেলা প্রশাসকসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে একটি আদালতে। মামলায় চার বিবাদী হলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জামালপুরের জেলা প্রশাসক কমল কৃষ্ণ ভট্টাচার্য ও সলিসিটর এবং নবনিযুক্ত জিপি আব্দুর রশীদ। সোমবার সিনিয়র সহকারী জজ জিল্লুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন সরকারী আইনজীবী (জিপি) দেলোয়ার হোসেন। বিচারক মামলাটি আমলে নিয়ে বিবাদীদের তিনদিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, আইন মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ও অনুর্ধ্ব ৬০ বছর বয়সী আইনজীবীকে জিপি পদে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু জেলা প্রশাসক নিয়ম ভঙ্গ করে সুপারিশ করায় ৭০ বছর বয়সী আইনজীবী আব্দুর রশীদ সরকারকে জিপি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ বছরের এপ্রিল মাসে এই জিপি নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/১২০৩ঘ.