২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ঘের দখল নিয়ে বোমাবাজি-সংঘর্ষ, নিহত ১

সাতক্ষীরার শ্যামনগরে সোমবার সকালে চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে বোমাবাজি ও সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

সাতক্ষীরা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার শ্যামনগরে সোমবার সকালে চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে বোমাবাজি ও সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান। তিনি জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংঘর্ষে নিহত আকিজ উদ্দিন (৬৫) উপজেলার পারশেখালী গ্রামের জেরাদ্দি গাজীর ছেলে। আহতরা হলেন- একই গ্রামের মোস্তফা খোকন, আতিয়ার গাজী, আশরাফ গাজী, আব্দুল জলিল, আবুল কালাম, সাদ্দাম হোসেন, ফারুক মোড়ল, খোকন মোড়ল, ছইলদ্দী মোড়ল, জব্বার সানা ও আবু জলিল। এদের শ্যামনগর স্বাস্থ্য কমপে