ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুতে বাংলাদেশে অবস্থিত ৪২টি দেশের রাষ্ট্রদূত শোক প্রকাশ করেছেন।
তারা প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা শোক বইয়ে স্বাক্ষর করেছেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহাবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিসহ ৪২টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার শোক বইয়ে স্বাক্ষর করেন।"
শাকিল জানান, দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, মিয়ানমার, চীন, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, কুয়েত, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/এসকে/২৩১৬ঘ.
bdnews24