২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি রকেট লাঞ্চার উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুরে সন্ধ্যা নদীতে পরিত্যক্ত অবস্থায় দু'টি রকেট লাঞ্চার পাওয়া গেছে। পুঠিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার জানান, রোববার দুপুরে নদীতে মাটি খোঁড়ার সময় শ্রমিকরা রকেট লাঞ্চারগুলো দেখতে পায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 12:15 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

রাজশাহী, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুরে সন্ধ্যা নদীতে পরিত্যক্ত অবস্থায় দু'টি রকেট লাঞ্চার পাওয়া গেছে। পুঠিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার জানান, রোববার দুপুরে নদীতে মাটি খোঁড়ার সময় শ্রমিকরা রকেট লাঞ্চারগুলো দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সেগুলো থানায় নিয়ে আসে। এএসআই জানান, স্বাধীনতা যুদ্ধের সময় এগুলো ব্যবহার করা হয়েছিল বলে তারা ধারণা করছেন। এগুলো থানা হেফাজতে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২০ ঘ.