ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার দাফন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জ থেকে ঢাকা ফিরেছেন রোববার বিকেলে।
বিকেল সাড়ে পাঁচটায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকা ফিরে আসেন। তিনি পুরাতন বিমান বন্দর থেকে সরাসরি যুমনায় তার সরকারি বাসভবনে যান।
এর আগে পুরান বিমান বন্দর থেকে হেলিকপ্টারে করে বেলা ১১টার দিকে শেখ হাসিনা পীরগঞ্জের উদ্দেশে রওনা হন। তিনি দুপুর সোয়া ১২টার দিকে পীরগঞ্জ পৌঁছে প্রথমে উপজেলা পরিষদ গেস্ট হাউজে অবস্থান করেন। সেখান থেকে দুপুর ২টা ১০ মিনিটে ফতেপুরে শ্বশুর বাড়িতে যান তিনি।
স্বামী ওয়াজেদ মিয়ার দাফন শেষে বিকেল পৌনে চারটার দিকে শেখ হাসিনা বোন শেখ রেহানাকে নিয়ে স্বামীর কবর জিয়ারত করেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ রেহানাসহ ঢাকার উদ্দেশে রওনা হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এইচএ/১৭৫৫ঘ.
bdnews24