২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নির্মূল কমিটির

বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শনিবার চাঁপাইনবাবগঞ্জের শহরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তমঞ্চে অনুষ্ঠিত এক জনসভায় নির্মূল কমিটির নেতারা এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

চাঁপাইনবাবগঞ্জ, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শনিবার চাঁপাইনবাবগঞ্জের শহরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তমঞ্চে অনুষ্ঠিত এক জনসভায় নির্মূল কমিটির নেতারা এ দাবি জানান। নির্মূল কমিটির সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবীর বলেন, যুদ্ধাপরাধীরা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাই ট্রাইব্যুনালে তাদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির মূল্য ১৭০ কোটি টাকা উল্লেখ করে তিনি বলেন, এ টাকায় ৫০ হাজার শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে পুনর্বাসন করা সম্ভব। জামায়াত-বিএনপি জোট ২০০৮ সালের নির্বাচনে পরাজিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করতে যড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন শাহরিয়ার কবীর। মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ লালুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাংসদ আব্দুল ওদুদ বিশ্বাস। বক্তব্য রাখেন- নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ক নাগরিক কমিশনের সদস্য জিয়াদ আল মালুম, নির্মূল কমিটির চাঁপাইনবাবগঞ্জের আহবায়ক রফিক হাসান বাবলু, রাজশাহীর নেতা কামরুজ্জামান, আওয়ামী লীগ জেলা সাধারণ সম্পাদক মইনুদ্দি মণ্ডল, অধ্যাপক এনামুল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৩ ঘ.