ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত ড. ওয়াজেদ মিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে প্রধান বিরোধী দলের নেতা খালেদা জিয়া শনিবার রাতে ধানমণ্ডির সুধা সদনে যান। (বিস্তারিত)।
খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সান্ত্বনা দেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্বামীর মরদেহের কাছে যান এবং শ্রদ্ধা জানান।
খালেদা জিয়া সুধাসদনে ২৫ মিনিট থাকার পর রাত সোয়া নয়টায় চলে যান।
খালেদা জিয়ার কিছু সময় পর বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সুদা সদনে গিয়েছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বামীর লাশ হাসপাতালের হিমঘরে পাঠানোর ঘন্টাখানেক পর রাত সাড়ে দশটায় তার সরকারি বাসভবন যমুনায় ফিরে যান।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিক বলেন,'' প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী দলের নেতা খালেদা জিয়া সান্ত্বনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথাও বলেছেন।''
দুই নেত্রীর এ দেখা-সাক্ষাৎ তথা একে অপরের প্রতি সমবেদনা প্রকাশ দেশের রাজনীতিতে একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
খন্দকার মোশাররফ আরো বলেন, " আমরা প্রার্থনা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শোক কাটিয়ে উঠবেন।"
শনিবার রাত ৮টা ৫০ মিনিটে খালেদা জিয়া দলীয় সিনিয়র নেতাদের নিয়ে সুধা সদনে যান। তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, সহসভাপতি এম কে আনোয়ার।
দলের সহ-সভাপতি এম কে আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে সান্ত্ব
bdnews24