২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে ওয়াজেদ মিয়ার সঙ্গে এক ঘন্টা

ড. ওয়াজেদ মিয়ার সরাসরি শিক্ষক শিক্ষা ও মানবাধিকার আন্দোলনকর্মী অজয় রায় কিছুদিন আগে লিখেছিলেন তার ছাত্রকে নিয়ে। ড. ওয়াজেদ ২০০৭ সালে একবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তাকে দেখতে যাওয়ার পর এটি লেখা হয়। রাজনৈতিক নেতা ও প্রধানমন্ত্রীর স্বামীর বাইরে মানুষ ও বিজ্ঞানী ওয়াজেদ মিয়াকে তুলে ধরেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 01:54 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

অজয় রায় ড. ওয়াজেদ মিয়ার সরাসরি শিক্ষক শিক্ষা ও মানবাধিকার আন্দোলনকর্মী ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৭ সালের ১৮ জুলাই। সকালে সংবাদপত্রে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার স্বামী হিসেবেই বেশি পরিচিত ওয়াজেদ মিয়া অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়ার খবর পড়ে মন খুব খারাপ হয়ে গেলো। (বিস্তারিত) গত কয়েক বছর ধরে ড. ওয়াজেদ মিয়া হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। সেই সঙ্গে নিরিবিলি জীবনযাপন করছিলেন সুধাসদনে। সম্ভবত অনেকেই হয়তো জানেন না ওয়াজেদ মিয়া তার নিজস্ব ও স্বতন্ত্র বৈশিষ্ট্যেই পরিচিত। তিনি ছিলেন তত্ত্বীয় পদার্থবিদ ওয়াজেদ মিয়া। স্মৃতিশক্তি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করলে, লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে ইম্পেরিয়াল কলেজ থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনে তিনি তত্ত্বীয় পদার্থবিদ হিসেবে কাজ করেন। অবসর নেওয়ার কয়েক বছর আগে তিনি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নেন। ড. ওয়াজেদ মিয়া একজন গতিশীল ব্যক্তিত্ব। অনেকেই ভেবেছিলেন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তার চাকরির মেয়াদ বাড়াবে। কিন্তু তা করা হয়নি। বহু সুযোগসন্ধানী ড. ওয়াজেদ মিয়াকে চাকরির মেয়াদ বাড়াতে চাপ দেওয়ার জন্য প্ররোচিত করার চেষ্টা করেন। কিন্তু শেখ হাসিনা যেমন তাদের হতাশ করেছেন, ঠিক তেমনি ওয়াজেদ মিয়াও তার চাকরির মেয়াদ বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করেননি। কোনো আধা সরকারি সংস্থায়ও তাকে বসানো হয়নি যা তৎকালীন প্রধানমন্ত্রী স্বামীর জন্য সহজেই করতে পারতেন। এভাবেই তৎকালীন প্রধানমন্ত্রী একটি নজীর স্থাপন করেন। অন্যদিকে ড. ওয়াজেদ মিয়াও হাসিনার একেবারে 'বাধ্যগত' স্বামী ছিলেন না। বরং অনেক বিষয়ে তিনি শেখ হাসিনার সমালোচনা করতেন। ল্যাব এইড হাসপাতালের সাত তলার হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন ওয়াজেদকে একদিন আমি দেখতে যাই। ৬০-এর দশকের গোড়ার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে পড়ার সময় ওয়াজেদ আমার ছাত্র ছিলেন। তখন আমি ছিলাম জুনিয়র শিক্ষক। পদার্থ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রদের মধ্যে তিনি ছিলেন একজন। তাদের মধ্যে চারজনের কথা আমার এখনো মনে পড়ে। তারা হলেন ফরহাদ ফয়সাল, ওয়াজেদ মিয়া, শামসুজ্জামান ও অশোক। প্রত্যেকেরই মেধা ছিল চমৎকার। আমার যতটা মনে পড়ে অধ্যাপক ইন্নাস আলীর তত্ত্বাবধানে ফরহাদ ও ওয়াজেদ তত্ত্বীয় পদার্থ বিজ্ঞান নিয়ে গবেষণা করেন। আর শামসুজ্জামান ও অশোক এমএসসি-তে আমার অধীনে ইপিআর স্পেকট্রোস্কপি নিয়ে গবেষণা করেন। পরে নিজ নিজ ক্ষেত্রে তারা নিজেদের অত্যন্ত সফল বলে প্রমাণিত করতে সক্ষম হন। বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী হিসেবে পরিচিত হয়ে ওঠেন ফরহাদ, ওয়াজেদ ও অশোক। তাদের মধ্যে ফরহাদ ও ওয়াজেদ তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী হন। আর অশোক নিজেকে পরিচিত করে তোলেন থিওরিটিক্যাল সলিড-স্টেট পদার্থ বিজ্ঞানী হিসেবে। অন্যদিকে ড. শামসুজ্জামান একজন বিশিষ্ট আমলায় হয়ে ওঠেন। হাসপাতালে আমার এক সময়ের প্রিয় ছাত্র ওয়াজেদের অবস্থা দেখে আমি মানসিকভাবে খুবই আঘাত পাই। তাকে খুব বুড়ো বুড়ো দেখাচ্ছিল, স্বাস্থ্য ভেঙে গেছে। বেরিয়ে এসেছে হাড়। যদিও তার বয়স তখনও সত্তুর ছোঁয়নি। আমার সঙ্গে কথা বলছিলেন খুব কষ্ট করে। আমাকে দেখে ওয়াজেদ খুবই খুশি হয়েছিলেন। মৃদু কণ্ঠে বললেন, "স্যার, আমি ভালো নেই। আমার জন্য দোয়া করবেন।" ফাঁকা সান্ত্বনার কথা বলে আমি তাকে সান্ত্বনা দিলাম, "দুশ্চিন্তা কোরো না। সব ঠিক হয়ে যাবে।" বিষণ