২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ওয়াজেদ মিয়ার অবস্থার উন্নতি সন্তোষজনক নয়'

প্রধানমন্ত্রীর স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় তার অবস্থার সন্তোষজনক উন্নতি না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। ওয়াজেদ মিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনো শঙ্কামুক্ত নন। বর্ধিত মেডিকেল বোর্ডের সদস্যরা শনিবার সকালে আবার বৈঠকে বসবেন। এদিকে শেখ হাসিনা শুক্রবার রাতে স্বামীকে দেখতে হাসপাতালে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 06:23 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় তার অবস্থার সন্তোষজনক উন্নতি না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। ওয়াজেদ মিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনো শঙ্কামুক্ত নন। বর্ধিত মেডিকেল বোর্ডের সদস্যরা শনিবার সকালে আবার বৈঠকে বসবেন। এদিকে শেখ হাসিনা শুক্রবার রাতে স্বামীকে দেখতে হাসপাতালে যান। ওয়াজেদ মিয়ার অন্যতম চিকিৎসক অধ্যাপক সানোয়ার হোসেন শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এক ব্রিফিঙে বলেন, "ওয়াজেদ মিয়ার চিকিৎসার্থে গঠিত ৬ সদস্যের মেডিকেল বোর্ডের আকার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পর্যন্ত ১৪জন চিকিৎসককে ডাকা হয়েছে। বর্ধিত বোর্ডে ১১ থেকে ১২ জন চিকিৎসক থাকতে পারেন।" এ প্রসঙ্গে তিনি জানান, রোগীর এরকম অবস্থায় একটি রোগের সঙ্গে আরো কিছু সমস্যা দেখা দেয়। এ কারণে বিভিন্ন বিষয়ে সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বোর্ড গঠনের মাধ্যমে সমন্বিতভাবে চিকিৎসা করা হয়। ওয়াজেদ মিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে অধ্যাপক সানোয়ার বলেন, "প্রথম ২৪ ঘন্টায় তার অবস্থার বেশ উন্নতি হলেও গত ২৪ ঘন্টায় উন্নতি সন্তোষজনক নয়। এমনিতে তার কন্ডিশন বেশী অবনতির দিকে না গেলেও, বর্তমান চিকিৎসা বিজ্ঞানের সব আধুনিক যন্ত্রপাতি ও চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।" তিনি জানান, শনিবার সকালে ওয়াজেদ মিয়ার একটি এমআরআই করা হবে। এরপর বর্ধিত মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠকে বসবেন। দুপুরের দিকে তার ডায়ালাইসিস করা হবে। এদিকে স্বামীকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত ৮টা ১০ মিনিটে হাসপাতালে যান। তিনি ওয়াজেদ মিয়ার চিকিৎসার খোঁজখবর নেন। রাত ৮টা ৪৩ মিনিটে প্রধানমন্ত্রী হাসপাতাল থেকে বেরিয়ে যান। এ সময় তার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাকসহ দলের সাংসদ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে অধ্যাপক সানোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওয়াজেদ মিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন। নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।" ওয়াজেদ মিয়াকে পাইপের মাধ্যমে তরল খাবার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে ওয়াজেদ মিয়ার অবস্থার কিছুটা উন্নতি হলে তার শরীর থেকে জীবন রক্ষাকারী যন্ত্র খুলে ফেলা হয়। এরপর তিনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেন। বৃহস্পতিবার অধ্যাপক সানোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়াজেদ মিয়া বেশ কয়েক বছর যাবৎ অনেকগুলো জটিল রোগে ভুগছেন। এসব রোগের মধ্যে রয়েছে রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, অকেজো কিডনী ও শ্বাসকষ্ট। এজন্য তার সার্বক্ষণিক চিকিৎসা চলছে। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. ওয়াজেদ মিয়া গত এক বছর ধরে স্কয়ারে হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে দিল্লি ও সিঙ্গাপুরেও তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। ডা. সানোয়ার জানান, সর্বশেষ দফায় গত ৭ এপ্রিল থেকে তিনি স্কয়ার হাসপাতালে রয়েছেন। বৃহস্পতিবার তিনি জানান, "বুধবার সকালে তার হৃদস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে। কোন ওষুধে কাজ হচ্ছিল না দেখে তৎক্ষণাৎ উনার হৃদযন্ত্রে কৃত্রিম স্পন্দন যন্ত্র স্থাপন করা হয়।" "এ জাতীয় জটিল রোগের ঝুঁকিতো থাকেই-" মন্তব্য করেন তিনি। কিছু দিন আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওয়াজেদ মিয়ার এনজিওপ