২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

বন্য হাতির আক্রমণে শুক্রবার রাতে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পশ্চিম সমশ্চূড়া গ্রামে একজনের মৃত্যু হয়েছে। নিহত লাল মিয়া (৫০) সমশ্চূড়া গ্রামের মান্নান মুন্সির ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

শেরপুর, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বন্য হাতির আক্রমণে শুক্রবার রাতে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পশ্চিম সমশ্চূড়া গ্রামে একজনের মৃত্যু হয়েছে। নিহত লাল মিয়া (৫০) সমশ্চূড়া গ্রামের মান্নান মুন্সির ছেলে। পোড়াগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকীর বরাত দিয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গণি জানান, রাত সাড়ে ৮টার দিকে একদল বন্য হাতি গারো পাহাড় থেকে পাকা বোরো ধান ক্ষেতে নেমে এলে কৃষকরা তাড়াতে যায়। এ সময় একটি হাতি শূড় দিয়ে পেঁচিয়ে লাল মিয়াকে ঘটনাস্থলে আছাড় মারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৬ ঘ.