কক্সবাজার, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমুদ্রের ভাঙন থেকে কক্সবাজার শহর রক্ষায় বাঁধ নির্মাণের চিন্তা-ভাবনা চলছে। ১৩ মে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন কমিটির একজন সদস্য।
কমিটির সদস্যরা বৃহস্পতিবার শহর প্রতিরক্ষা বাঁধের সম্ভাব্যতা যাচাইয়ে প্রস্তাবিত এলাকা পরিদর্শনও করেছেন।
শহরের কলাতলীর বেলী হ্যাচারি পয়েন্ট থেকে উত্তর নুনিয়া ছড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে এ বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ড এ খরচ বহন করবে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শামসুল করিম জানান, সা
bdnews24