২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে চরের দখল নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

হবিগঞ্জের খোয়াই নদীর চর দখলকে কেন্দ্র করে শুক্রবার দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 10:33 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

হবিগঞ্জ , মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের খোয়াই নদীর চর দখলকে কেন্দ্র করে শুক্রবার দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে তেঘরিয়া গ্রামের শহীদ মিয়া (৩৮) ও নূর মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৯টায় পৌর এলাকার শায়েস্তানগর ও শহরতলীর তেঘরিয়া গ্রামের দু'গ্র"পের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন হবিগঞ্জর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী। তিনি জানান, দীর্ঘদিন ধরে খোয়াই নদীর চরের দখল নিয়ে তেঘরিয়া ও শায়েস্তানগর গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার তেঘরিয়া গ্রামবাসী ওই চর দখল করতে গেলে শায়েস্তানগর গ্রামের লোকজন বাধা দেয়। খবর পেয়ে তিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩২ ঘ.