২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সেনা সদস্যের অস্বাভাবিক মৃত্যু

কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে বাড়িতে ছুটি কাটাতে গিয়ে এক সেনা সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মোহাম্মদ বিল্লাল হোসেন নামের যশোর সেনানিবাসে সার্জেন্ট পদে কর্মরত এই ব্যক্তির লাশ শুক্রবার বাড়ির বাইরে পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 07:26 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে বাড়িতে ছুটি কাটাতে গিয়ে এক সেনা সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মোহাম্মদ বিল্লাল হোসেন নামের যশোর সেনানিবাসে সার্জেন্ট পদে কর্মরত এই ব্যক্তির লাশ শুক্রবার বাড়ির বাইরে পাওয়া যায়। পুলিশ এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে। কসবা-নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিকুলিন চাকমা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিল্লাল যশোর সেনানিবাস থেকে ছুটি নিয়ে বৃহস্পতিবার রাতে তার গ্রামের বাড়ি আসেন।" এরপর মধ্যরাতে তিনি ঘরের বাইরে বের হন। সকালে বিল্লালের পরিবারের সদস্যরা তার মৃতদেহ দেখতে পান। নিহতের শরীরের বিভিন্ন স্থানে রক্তের দাগ ছিল বলেও জানান তিনি। মৃত্যুর ঘটনাকে 'রহস্যজনক' মন্তব্য করে নিকুলিন চাকমা জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৩৩১ ঘ.