২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার ডিলারদের ক্ষতির বিষয় বিবেচনা করা হবে: কৃষিমন্ত্রী

সার মজুদ থাকায় ক্ষতির শিকার ডিলারদের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কৃষিমন্ত্রী বলেন, "ভর্তুকি দেওয়ার আগে অনেকেই (ডিলাররা) বেশি দামে সার কিনেছিলেন। ভর্তূকির পর সারের দাম কমে যায়। কার কাছে কত সার আছে তা আমরা জানি। সার ডিলারদেরও জানানো হয়েছে তাদের বিষয়টি বিবেচনা করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 05:25 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার মজুদ থাকায় ক্ষতির শিকার ডিলারদের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কৃষিমন্ত্রী বলেন, "ভর্তুকি দেওয়ার আগে অনেকেই (ডিলাররা) বেশি দামে সার কিনেছিলেন। ভর্তূকির পর সারের দাম কমে যায়। কার কাছে কত সার আছে তা আমরা জানি। সার ডিলারদেরও জানানো হয়েছে তাদের বিষয়টি বিবেচনা করা হবে।" 'আমরা কাউকে ঠকাবো না', বলেন কৃষিমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি কফিলউদ্দিন আহমেদ বলেন, "সত্যিকার অর্থে বর্তমান পরিস্থিতিতে সারই কৃষককে খুঁজছে।.. ডিলার ও আমদানিকারকদের কাছে প্রায় দু'হাজার কোটি টাকার সার মজুদ আছে।" রাজধানীর অফিসার্স ক্লাবে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ১৫তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। আগামী ভরা মওসুম তথা জানুয়ারি ২০১০ এর আগে পর্যন্ত সার অপ্রাপ্তির কোনও সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, " এ বিপুল পরিমাণ অবিক্রিত সারের কারণে ডিলাররা বিনিয়োগ সমস্যায় পড়েছেন। এছাড়া গুদামে সংরক্ষণের সমস্যা এবং বর্ষা মৌসুমে সার নষ্ট হওয়ারও আশঙ্কা রয়েছে।" কফিলউদ্দিন বলেন, "শুধুমাত্র রপ্তানিমূখী শিল্পের প্রতি দৃষ্টি ফেরালে চলবেনা। আমদানিকারকদের বিপুল দায়-দেনা থেকে 'বেইলআউট' করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।" অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়