গাজীপুর মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ আ্সানউল্লাহ মাষ্টারের ৫ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার গাজীপুর ও টঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বিগত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০৪ সালের এদিন টঙ্গীর নোয়াগাঁও এলাকায় নিজ বাসভবনের অদুরে সন্ত্রাসীদের গুলিতে তিনি প্রাণ হারান।
আ্সানউল্লাহ মাস্টারের হত্যা মামলার আসামিদের ফাঁসির রায় কর্যকর, পলাতকদের অবিলম্বে গ্রেপ্তার ও সন্ত্রাস নির্মূলের দাবি জানানো হয়েছে তার মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে।
কর্মসূচির মধ্যে ছিল- গাজীপুর ও টঙ্গীতে ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনে কালো পতাকা উত্তোলন; গ্রামের বাড়ি পূবাইলের হায়দারারাবাদে কবরে পুষ্পস্তবক অপর্ণ, দোয়া মাহফিল, টঙ্গীর নোয়াগাঁওয়ে আলোচনা সভা ও গণভোজ।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও রহমত আলী, বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সাবেক সাংসদ মো. আখতার-উজ্জামান, টঙ্গী পৌরসভার মেয়র আজমতউল্লাহ্ খান এবং আসানউল্লাহ মাস্টারের ছেলে সাংসদ জাহিদ আহসান রাসেল।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ভোর থেকে সাবেক সাংসদের হায়দারাবাদের বাড়িতে জনতার ঢল নামে। দুরদুরান্ত
bdnews24