ব্রাহ্মণবাড়িয়া, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যামেনিয়া প্লান্টের বয়লার টিউব বিস্ফোরণে কারণে আশুগঞ্জ জিয়া সার কারখানা চারদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আবার চালু হয়েছে।
জিয়া সার কারখানার ব্যাবস্থাপনা পরিচালক ওসমান গণি জানান, গত সোমবার (৩ মে) বিকেল ৩টায় অ্যামেনিয়া প্লান্টের বয়লার টিউব বিস্ফোরিত হয়ে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থিত জিয়া সার কারখানাটির উৎপাদন ক্ষমতা দৈনিক ১৬শ মেট্রিক টন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৬৪৮ ঘ.
bdnews24