২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ স্বামীকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

স্বামী ড.এম ওয়াজেদ মিয়াকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেল ৩টা ২৫ মিনিটে স্কয়ার হাসপাতালে যান। তিনি অসুস্থ স্বামীর চিকিৎসার খোঁজ খবর নেন। সেখানে তিনি আধঘন্টার মতো অবস্থান করেন। বিকেল তিনটা ৫৮ মিনিটে শেখ হাসিনা হাসপাতাল থেকে বেরিয়ে যান। (আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 09:42 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামী ড.এম ওয়াজেদ মিয়াকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেল ৩টা ২৫ মিনিটে স্কয়ার হাসপাতালে যান। তিনি অসুস্থ স্বামীর চিকিৎসার খোঁজ খবর নেন। সেখানে তিনি আধঘন্টার মতো অবস্থান করেন। বিকেল তিনটা ৫৮ মিনিটে শেখ হাসিনা হাসপাতাল থেকে বেরিয়ে যান। গুরুতর অসুস্থ এম ওয়াজেদ মিয়াকে দেখতে সকাল থেকেই রাজধানীর স্কয়ার হাসপাতালে আওয়ামী লীগসহ মহাজোটের সিনিয়র নেতারা জড়ো হন। দুপুর পর্যন্ত সিনিয়র নেতাদের মধ্যে হাসপাতালে যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক মোদাচ্ছের আলী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুুখ। ড. ওয়াজেদের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে সেখানে ভিড় করেন আরো অনেকে। ওয়াজেদ মিয়ার অন্যতম চিকিৎসক অধ্যাপক সানোয়ার হোসেন বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বলেন, "তার অবস্থা গতকালের (বুধবার) চেয়ে একটু ভাল। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন। তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।" তিনি বলেন, ''সকালে অবস্থার কিছুটা উন্নতি হলে তার দেহ থেকে লাইফ সার্পোট খুলে ফেলা হয়। তিনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন। আমরা আগামী ২৪ ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখব।'' এর আগে অধ্যাপক সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়াজেদ মিয়া বেশ কয়েক বছর ধরে অনেকগুলো জটিল রোগে ভুগছেন। এসব রোগের মধ্যে রয়েছে রক্তচাপ, ডায়াবেটিস, ইস্কিমিক হার্ট ডিজিস, অকেজো কিডনী ও শ্বাসকষ্ট। এজন্য তার সার্বক্ষণিক চিকিৎসা চলছে। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. ওয়াজেদ মিয়া গত এক বছর ধরে স্কয়ারে হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে দিল্লি ও সিঙ্গাপুরেও তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। ডা. সানোয়ার জানান, সর্বশেষ দফায় গত ৭ এপ্রিল থেকে তিনি স্কয়ার হাসপাতালে রয়েছেন। তিনি বলেন, "বুধবার সকালে তার হৃদস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে। কোন ওষুধে কাজ হচ্ছিল না দেখে তৎক্ষণাৎ উনার হৃদযন্ত্রে কৃত্রিম স্পন্দন যন্ত্র স্থাপন করা হয়।" "এ জাতীয় জটিল রোগের ঝুঁকিতো থাকেই-" মন্তব্য করেন তিনি। কিছু দিন আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওয়াজেদ মিয়ার এনজিওপ