চট্টগ্রাম, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোনের মৃত্যু হয়েছে।
নিহতের নাম সালমা খাতুন (৩০)।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে বাকলিয়া থানার ডিসি সড়কের পাশে চাঁন মিয়া লেনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ কথিত ঘাতক নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে। পেশায় রাজমিস্ত্রী নেজামের বাড়ি বাঁশখালী উপজেলায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, পারিবারিক কলহের জের ধরে সকাল সাড়ে আটটার দিকে নেজাম তার বড় বোন সালমাকে ছুরিকাঘাত করে। সেখানেই তার মৃত্যু হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেজাম পুলিশকে বলেছে তার বড় বোন 'চরিত্রহীন'।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরও জানান, তালাকপ্রাপ্ত সালমা পাঁচ বছর বয়েসী এক ছেলেকে নিয়ে বাকলিয়া এলাকায় ছোট ভাইসহ ভাড়া থাকতেন। স
bdnews24