২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

নগরীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মঙ্গলবার আব্দুল কাদের নামে এক কলেজ ছাত্র প্রাণ হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মঙ্গলবার আব্দুল কাদের নামে এক কলেজ ছাত্র প্রাণ হারিয়েছে। পুলিশ জানায়, অজ্ঞাত সন্ত্রাসীরা খুলশী থানার এ কে খান গেট এলাকায় কাদেরকে (২২) ছুরি মেরে রাস্তার পাশে ফেলে চলে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাদের ওমর গনি এমইএস কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। খুলশী থানার উপ-পরিদর্শক আব্দুল মোতালেব জানান, এমইএস কলেজ এলাকা থেকে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে কাদেরকে ছুরি মারা হয় বলে ধারণা করা হচ্ছে। হত্যার উদ্দেশ্য প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়ে তিনি বলেন, পুলিশ খুনীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে খুলশী থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিআর/এসকে/২০১৭ ঘ.