২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিগমা হুদাকে বিদেশ যেতে বাধা না দিতে হাইকোর্টের নির্দেশ

বেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি আজিজুল হকের বেঞ্চ সিগমা হুদার দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি আজিজুল হকের বেঞ্চ সিগমা হুদার দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। সরকারের স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, দুর্নীতি দমন কমিশনের সচিব, পুলিশের আইজি ও ঢাকার ডিসিকে এই আদেশ দেওয়া হয়েছে। বিদেশ যাওয়ার সময় সরকার বাধা দিতে পারে এই আশঙ্কায় রিটটি দায়ের করেন সিগমা হুদা। রিটটির ওপর শুনানিতে সিগমা হুদার পক্ষে অংশ নিয়ে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, "চিকিৎসার জন্য সিগমার বিদেশ যাওয়া প্রয়োজন। কিন্তু বিদেশ যাওয়ার প্রাক্কালে সরকার তাকে বিমানবন্দরে বাধা দেবে বলে আশংকা করা হচ্ছে। কারণ সংবাদপত্রে সিগমার নাম এসেছে।" সরকার পক্ষে এই আবেদনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার খুরশিদ আলম সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২০১৯ঘ.