বাগেরহাট, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মংলায় সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রমেশের বাড়ি থেকে সোমবার রাতে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বোমা দুটি কারা রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ।
তিনি জানান, বোমা দুটি জর্দার কৌটা দিয়ে তৈরি এবং টেপ মোড়ানো। এগুলো নিষ্ক্রিয় করতে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।
ওসি জানান, সোমবার রাত ৯টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মংলা উপজেলার শেলাবুনিয়া বটতলা এলাকায় বসবাসরত রমেশের বাড়ি ঢোকার রাস্তার পাশা থেকে বোমা দুটি উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১১ ঘ.
bdnews24