শেরপুর, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরের নকলা উপজেলার গৌরদ্দার বাজার টেম্পো স্ট্যান্ড থেকে সোমবার সন্ধ্যায় অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নুরুল হকের (৩৫) কাছ থেকে একটি সেভেন পয়েন্ট ৬২ এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি ও দু'টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
নুরুল হক নকলা উপজেলার বিবিরচর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যা ৭টার দিকে গৌরদ্দার বাজারের টেম্পো স্ট্যান্ড থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.
bdnews24