২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনায় বোমা : হত্যা মামলায় সোমবার সাক্ষ্য গ্রহণ হয়নি

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সোমবার কোন সাক্ষ্য গ্রহণ হয়নি। রোববার মামলার বাদি পুলিশের উপ-পরিদর্শক অমল চন্দ্র চন্দের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর পরবর্তী কয়েকজন রাষ্ট্রপক্ষের সাক্ষীকে সমন পাঠানো হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সোমবার কোন সাক্ষ্য গ্রহণ হয়নি। রোববার মামলার বাদি পুলিশের উপ-পরিদর্শক অমল চন্দ্র চন্দের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর পরবর্তী কয়েকজন রাষ্ট্রপক্ষের সাক্ষীকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু তারা কেউ সোমবার আদালতে হাজির না হওয়ায় মঙ্গলবার আবারও সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ এন এম বশির উল্লাহ। এ সময় মুফতি হান্নানসহ কারাগারে থাকা পাঁচ আসামিকে হাজির করা হয় আদালতে। এদিকে এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার নিরাপত্তার প্রশ্নে মামলাটি কেন্দ্রীয় কারাগারের সামনে বিশেষ এজলাসে বিচারের জন্য স্থানান্তরের আবেদন করেন। তারা বলেন, " যেহেতু মামলার আসামীরা ধর্মীয় মৌলবাদী জঙ্গী। তাই তাদেরকে কেন্দ্রীয় কারাগার থেকে জনসন রোডের এ এজলাসে আনা খুবই ঝুঁকিপূর্ণ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১৩১ঘ.