চাঁপাইনবাবগঞ্জ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগে আমাদের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নাইমুল ইসলাম খানসহ তিনজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে একটি মামলা হয়েছে।
জেলার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে সোমবার মামলাটি করেন চাঁপাইনবাবগঞ্জের বিয়ে নিবন্ধন কর্মকর্তা ও কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারী।
হাকিম বাসুদেব রায় মামলাটি আমলে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন- আমাদের সময়'র প্রতিবেদক দুলাল আহমদ চৌধুরী ও সংবাদ সম্পাদনাকারী জুলফিকার রাসেল।
কাজী বারী অভিযোগ করেন, গত ২৬ এপ্রিল আমাদের সময় পত্রিকায় 'বিয়ে থেকে বছরে হাজার কোটি টাকা আয় সাড়ে ১৮ হাজার লোকের কর্মসংস্থান সম্ভব' শিরোনামে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে কাজীদের সুনাম ক্ষুণ
bdnews24