২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ প্রশিক্ষণ দিয়ে পূরণ করা হবে ২৩৭টি এসি ল্যান্ডের পদ

ভূমি ব্যবস্থাপনাসহ প্রশাসনিক বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়ে ২৩৭টি উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনারের শূন্য পদ পূরণ করা হবে। ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত সমানসংখ্যক সিনিয়র সহকারী সচিবকে প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মহসীনুল করিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 06:40 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

মহসীনুল করিম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি ব্যবস্থাপনাসহ প্রশাসনিক বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়ে ২৩৭টি উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) শূন্য পদ পূরণ করা হবে। এজন্য সংস্থাপন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত সমানসংখ্যক সিনিয়র সহকারী সচিবকে প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা ভূমি অফিসের ২১২টি সহকারী কমিশনার পদ বহুদিন ধরে খালি রয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আরো বেশ কিছু সহকারী কমিশনারকে (ভূমি) অন্যত্র বদলি করা হয়। ফলে শূন্য পদের সংখ্যা দাঁড়ায় মোট ২৩৭টিতে। মন্ত্রী বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি গতিশীল ও স্বচ্ছ করার চেষ্টা করছে। একই সঙ্গে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে ভূমি ব্যবস্থাপনার বিষয়টি নিশ্চিত করতে চায়। এজন্য সহকারী কমিশনারদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, শিগগিরই এ প্রশিক্ষণ শুরু হবে। এরপর একটু সময় নিয়ে তাদের পদায়ন করা হবে। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের ২১২টি উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনারের পদ খালি থাকায় অনেক ক্ষেত্রে এক উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) একাধিক উপজেলার দায়িত্ব পালন অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেই (ইউএনও) এই পদের কাজ করতে হচ্ছে। ফলে ওইসব উপজেলার ভূমি অফিসগুলোর কর্মকাণ্ড কার্যত গতি হারিয়ে ফেলেছে। ব্যাহত হচ্ছে সরকারি কার্যক্রম। অচলাবস্থা নিরসনে প্রায় দু'মাস আগে সংস্থাপন মন্ত্রণালয় ২৩৭ সিনিয়র সহকারী সচিবকে ওইসব পদে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করে। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে তাদের খালি পদে পদায়ন করা সম্ভব হয়নি। এছাড়া অনেক ক্ষেত্রে ন্যস্ত ওইসব কর্মকর্তার পক্ষে 'ভালো স্থানে' পদায়নের জন্যও তদবির চলছে বলে অভিযোগ রয়েছে। স