২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বোমায় তিন পুলিশ আহত, গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডে সোমবার ভোরে ডাকাতদের বোমা হামলায় তিন পুলিশ আহত হয়েছেন। পরে স্থানীয়রা পাঁচ ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ওলিয়ার (২৪) নামে একজন মারা যায়। তার বাসা শহরের ষষ্ঠিতলা এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 12:13 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

যশোর, মে ০৪ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডে সোমবার ভোরে ডাকাতদের বোমা হামলায় তিন পুলিশ আহত হয়েছেন। পরে স্থানীয়রা পাঁচ ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ওলিয়ার (২৪) নামে একজন মারা যায়। তার বাসা শহরের ষষ্ঠিতলা এলাকায় বলে পুলিশ জানিয়েছে। আহত তিন পুলিশ কনস্টেবল হলেন- ইমরান, কামরুজ্জামান ও হেলাল। এর মধ্যে ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে শহরের বেজপাড়া পিয়ারী মহন রোডের সঞ্জীব স্টোরে ১০/১২ জনের একটি দল ডাকাতি করতে আসে। পুলিশ তাদের আটকের চেষ্টা করলে ডাকাতদলটি বোমা নিক্ষেপ করে। কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, পালানোর সময় ওলিয়ার ছাড়ও বেজপাড়া আশ্রম রোডের বাপ্পা (২৫) একই এলাকার রাজু (২৩) , মুরলীর আশরাফ (২২) ও ফাটা সুমনকে জনতা ধরে ফেলে এবং পিটুনি দেয়। পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে ওলিয়ার মারা যায়। তিনি জানান, ডাকাতদের কাছ থেকে একটি তাজা বোমা, তিনটি দা, একটি ছোরা, তিন বস্তা ডাকাতির মাল এবং একটি বাইসাইকেল উদ্ধার করেছে। পুলিশ সুপার দিদার আহমেদ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান। এ সময় তিনি বলেন, ডাকাতদলের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১১ ঘ.