২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আট শিশু অপহরণ, একজনকে উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলা থেকে রোববার অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত বাকি সাত শিশুকে উদ্ধারে উত্তরাঞ্চলের ১৬ জেলা থেকে যমুনা সেতু পর্যন্ত সতর্কতা জারি করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 04:55 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

রংপুর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের তারাগঞ্জ উপজেলা থেকে রোববার অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত বাকি সাত শিশুকে উদ্ধারে উত্তরাঞ্চলের ১৬ জেলা থেকে যমুনা সেতু পর্যন্ত সতর্কতা জারি করেছে পুলিশ। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুল হক সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার তারাগঞ্জ উপজেলা থেকে আট শিশুকে অপহরণ করে একদল পাচারকারী কালো রংয়ের মাইক্রেবাসে করে তাদের নিয়ে যাচ্ছিল।" গভীর রাতে জেলার মিঠাপুকুর উপজেলার কাছে একটি ফিলিং ষ্টেশনে তেল নেবার জন্য মাইক্রোবাসটি থামলে আব্দুর রহমান (১০) কৌশলে গাড়ী থেকে নেমে দৌঁড় দেয়। এ সময় আশপাশের লোকজন মাইক্রেবাসটি আটক করার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে পুলিশ রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আব্দুর রহমান তার বাবার নাম আব্দুল গনি ও বাড়ি তারাগঞ্জ ছাড়া আর কিছুই বলতে পারেনা। ওয়াহেদুল হক জানান, মাইক্রোবাস আটক ও অপহৃত সাত শিশুকে উদ্ধারের জন্য সোমবার ভোরে রংপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলা থেকে যমুনা সেতু পর্যন্ত রেড এলার্ট জারি করা হয়েছে এবং সব যানবাহনে তল্লাশি চলছে। বিদেশে পাচারের উদ্দেশ্যে শিশুদের অপহরণ করা হয়েছে বলে পুলিশ ধারনা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১১০১ ঘ.