২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি মাসে সাগরে ঘূর্ণিঝড়, উত্তর-পূর্বাঞ্চলে বন্যা হতে পারে

চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এছাড়া মাসের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিকভাবে বন্যা হওয়ার আশংকা রয়েছে। মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে একথা বলা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আবহাওয়াবিদ আবদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 06:08 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এছাড়া মাসের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিকভাবে বন্যা হওয়ার আশংকা রয়েছে। মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে একথা বলা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আবহাওয়াবিদ আবদুর রহমান। তিনি জানান, পূর্বাভাসে বলা হয়েছে- এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু'টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দু'টি মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের অন্যান্য এলাকার ওপর দিয়েও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আরো বলা হয়েছে- চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিকভাবে বন্যা সৃষ্টি হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এজে/জিএনএ/১২০৪ ঘ.