২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের শার্শায় ঢাকার কলেজ ছাত্র খুন

ঢাকার হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মেহেদি হাসান শিমুলের লাশ রোববার সকালে যশোরের শার্শা থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরনেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 03:59 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

যশোর, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মেহেদি হাসান শিমুলের লাশ রোববার সকালে যশোরের শার্শা থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরনেনি। শিমুল শার্শা উপজেলার নিজামপুর গ্রামের বদিয়ার রহমানের ছেলে। তিনি ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের আলমগীর ও শাহজাহান নামে দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। নিহতের পরিবারের বরাত দিয়ে শার্শার গোড়পাড়া ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, সকালে নিজামপুর গ্রামের সোনাই নদীর পাশ থেকে মেহেদি হাসানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। খুনিরা তার হাত ও পায়ের নখ প্লায়ার্স দিয়ে উপড়ে ফেলেছে বলেও জানান তিনি। পুলিশ প্রাথমিকভাবে এই খুনকে রাজনৈতিক বলে মনে করছে। তবে প্রতিবেশীদের ধারণা, প্রেমঘটিত কারণেও তাকে হত্যা করা হতে পারে। কয়েকদিন আগে মেহেদি ঢাকা থেকে বাড়িতে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.