চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে একটি হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাবেদ জাহাঙ্গীর বর্তমানে পলাতক। তিনি সাতকানিয়া উপজেলাধীন ঢেমশা এলাকার হারুনুর রশিদের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যার অভিযোগ সুষ্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
২০০৭ সালের ২৫ ফেব্র"য়ারি নগরীর বাকলিয়া কালামিয়া বাজার এলাকার মীম হাউজ নামের একটি বাসায় রিয়া নামে এক মহিলাকে স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া জাবেদ। এক মাসের মাথায় ওই বছরের ৩১ মার্চ রিয়াকে হত্যা করে জাবেদ পালিয়ে যায়।
২ এপ্রিল বাসার মালিক শহীদুর রহমান বাকলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ৪ আগস্ট মামলার অভিযোগপত্র দেওয়া হয়। গত বছর ১ ডিসেম্বর আদালত অভিযোগ গঠন করে।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৫২ ঘ.
bdnews24