২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় 'চরমপন্থী' দলের ক্যাডার খুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার বলরামপুর গ্রামে শনিবার রাতে ফুলছুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 03:21 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার বলরামপুর গ্রামে শনিবার রাতে ফুলছুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। ফুলছুদ্দিন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান জানান, ঘটনাস্থল থেকে হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। এতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির স্থানীয় নেতা স্বাধীন হত্যার প্রতিশোধ নেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে। তিনি জানান, শনিবার গভীর রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা তাকে হত্যা করে নদীর পাশে মাঠের মধ্যে ফেলে রাখে। রোববার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা হয়েছে। স্থানীয়রা জানান, প্রায় দু'মাস আগে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির স্থানীয় নেতা স্বাধীন প্রতিপক্ষের হাতে খুন হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৩ ঘ.