২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হেরোইনসহ মা-ছেলে গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালী উপজেলায় রোববার সকালে ৫০ গ্রাম হেরোইনসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 01:57 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ফরিদপুর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের মধুখালী উপজেলায় রোববার সকালে ৫০ গ্রাম হেরোইনসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- জসিম (২৭) ও তার মা খোরশেদা (৫৮)। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মহসিনুল হক। তিনি জানান, মধুখালী রেলগেট এলাকায় ঝিনাইদহ থেকে আসা বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় জসিমের কাছ থেকে পলিথিনের প্যাকেটে ভরা ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০০৪ ঘ.