২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের মামলায় চাঁপাইনবাবগঞ্জে আরও একজন গ্রেপ্তার

মুক্তিযুদ্ধের সময় হত্যা ও নির্যাতনের অভিযোগে করা মামলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর বাজার থেকে রোববার সন্ধ্যায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

চাঁপাইনবাবগঞ্জ, মে ৩ (বিডিনিউজ) - মুক্তিযুদ্ধের সময় হত্যা ও নির্যাতনের অভিযোগে করা মামলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর বাজার থেকে রোববার সন্ধ্যায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- জগন্নাথপুর গ্রামের দীন মোহাম্মদ (৬৬)। ২২ এপ্রিল এ মামলায় ইয়াসিন আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়। মামলার আরও নয় আসামির মধ্যে মেহেরুল্লাহ নামের আরেকজন বর্তমানে পলাতক। বাকিরা আদালত থেকে জামিনে আছেন বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান। তিনি জানান, গত বছর ৭ মে ১১ 'রাজাকার'কে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন ওই এলাকার শহীদ মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের ছেলে বদিউজ্জামান বদু। ওই বছরের ১২ মে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় বলে ওসি জানান। মামলায় বদিউজ্জামান অভিযোগ করেন, ১৯৭১ সালের ৭ অক্টোবর আসামিরা স্থানীয় বেশকিছু লোকজনকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ে ধরে নিয়ে যায় এবং নির্যাতনের পর হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৯ ঘ.