চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটকের মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই'র সাবেক পরিচালক (নিরাপত্তা) উইং কমান্ডার শাহাবুদ্দিনকে শনিবার গভীর রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এনএসআই'র আরেক কর্মকর্তা আকবর হোসেনের জবানবন্দির ভিত্তিতে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি'র চট্টগ্রামের একটি দল তাকে তাকে ঢাকার গ্রিন রোডের বাসা থেকে আটক করে।
রোববার সিআইডি'র চট্টগ্রাম জোনের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহাবুদ্দিনকে ঢাকা থেকে চট্টগ্রাম আনা হচ্ছে।"
আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার এনএসআই কর্মকর্তা আকবর সাতদিনের রিমান্ড শেষে শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯০১ ঘ.
bdnews24