ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল হক খন্দকারকে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
তিন বছরের জন্য তাকে এসইসির সপ্তম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে।
১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করা জিয়াউল হক ১৯৭৭ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন আইসিবির গবেষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
১৯৯৬ সালে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার জেনারেল ম্যানেজার হিসেবে বদলি হন। ১৯৯৮ সালে একই পদে আইসিবিতে ফিরে আসেন। ২০০০ সালে তিনি করপোরেশনটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গত ১৯ মার্চ এসইসির চেয়ারম্যান ফারুক আহমাদ সিদ্দিকীর মেয়াদ শেষ হয়। তিনি যোগ দিয়েছিলেন ২০০৬ সালের ১৫ মার্চ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরবি/এএল/জিএনএ/১৯৪৩ঘ.
bdnews24