ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি অস্ত্র মামলায় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে দেওয়া নিু আদালতের কারাদণ্ডের রায় বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আব্দুল আজিজের আদালত সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
শুনানিতে সরকারের পক্ষে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম. ইনায়েতুর রহিম। ডিপজলের পক্ষে ছিলের সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
গত ২৬ এপ্রিল দুটি অস্ত্র মামলায় ডিপজলকে দেওয়া কারাদণ্ডের রায় হাইকোর্ট বাতিল করে দেয়।
২০০৭ সালের ২৭ জুলাই এ দুটি অস্ত্র মামলায় ডিপজলকে ২৪ (১৭ ও ৭) বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ আদালত।
অস্ত্র ও গুলি রাখার অভিযোগে ওই বছরের ১৬ জানুয়ারি মিরপুর মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়।
গত বছরের ৯ ডিসেম্বর রাজধানীর আদাবর থেকে ডিপজলকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জিএনএ/১৮৪৪ ঘ.
bdnews24