২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী টুকুকে সিঙ্গাপুর যেতে দেওয়া হয়নি

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে শনিবার রাতে সিঙ্গাপুর যেতে দেওয়া হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১১টা ৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৩৫ উড়োজাহাজে করে বিদেশে যাওয়ার কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 10:56 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে শনিবার রাতে সিঙ্গাপুর যেতে দেওয়া হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১১টা ৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৩৫ উড়োজাহাজে করে বিদেশে যাওয়ার কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।" কিছুক্ষণ অপেক্ষা করে ১১টা ৫৫ মিনিটে টুকু বিমানবন্দর ত্যাগ করেন বলেও জানান তিনি। তবে কী কারণে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের এ প্রতিমন্ত্রীকে বিদেশ যেতে দেওয়া হয়নি সেটা জানাতে পারেননি পুলিশের বিশেষ শাখার ওই কর্মকর্তা। এ ব্যাপারে ইকবাল হাসান মাহমুদ টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপরের নিদের্শ আছে- এ কথা বলে আমাকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/এমএসবি/১৬৫৬ ঘ.