২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে র‌্যাবের ওপর হামলা, অস্ত্র ছিনতাই

রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন এলাকায় শনিবার সন্ধ্যায় টহলরত র‌্যাব সদস্যদের দু'টি পিস্তল ও দুই ম্যাগজিন গুলি কেড়ে নিয়েছে চোরাচালানীরা। এ সময় হামলাকারী ও র‌্যাব সদস্যরা পরস্পরের দিকে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

রাজশাহী, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন এলাকায় শনিবার সন্ধ্যায় টহলরত র‌্যাব সদস্যদের দু'টি পিস্তল ও দুই ম্যাগজিন গুলি কেড়ে নিয়েছে চোরাচালানীরা। এ সময় হামলাকারী ও র‌্যাব সদস্যরা পরস্পরের দিকে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। ঘটনার পরপরই রাজশাহী জেলা ও মহানগর পুলিশ এবং র‌্যাবের বিনোদপুর ও রেলওয়ে কলোনি ক্যাম্পের সদস্যরা লুণ্ঠিত অস্ত্র উদ্ধার এবং হামলাকারীদের গ্রেপ্তারে টাঙ্গন এলাকায় অভিযান শুরু করে। কিন্তু অস্ত্র উদ্ধার কিংবা জড়িত চোরাচালানীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বজলুর রশিদ সাংবাদিকদের জানান, সন্ধ্যায় র‌্যাবের একটি টহল দল টাঙ্গন এলাকায় চোরাচালানীদের পিছু ধাওয়া করলে তারা র‌্যাবের ওপর অতর্কিত হামলা চালিয়ে দু'টি আগ্নেয়াস্ত্র ও ২ ম্যাগজিন গুলি কেড়ে নিয়ে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.