ময়মনসিংহ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের ফুলপুর উপজেলার বগিরকান্দা গ্রামে শনিবার ভোরে বজ্রপাতে দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহতরা হলেন- ইদ্রিস আলী ও আশু ফকির।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬০৯ ঘ.
bdnews24